Main Menu

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী এ তফসিল ঘোষণা করেন।

Manual2 Ad Code

এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও আয়কর আইনজীবী মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মো. সোলেমান হোসেন খাঁন, মো. শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট। এছাড়াও তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু, ১৮ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর আপিল দাখিল, ২৪ ডিসেম্বর আপীল নিষ্পত্তি, ২৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৩০ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী নির্বাচন পরিচালনায় সমিতির সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code