সিলেটে ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি মালিকদের কাছে হস্তান্তরও করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১টি থানার বাসিন্দাদের নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশ সুপারের দিক-নিদের্শনায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত ৬৭ টি মোবাইল মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রফিকুল ইসলাম।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed