জৈন্তাপুরে নারীর মৃতদেহ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভাড়া বাসা হতে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর বুধবার রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর গ্রামের ইমন আহমদের স্ত্রী সানজিদা (২০) কে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একটি টিম হাসপাতালে এবং ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সানজিদা (২০) পূর্ব গৌরীশংকর গ্রামের ইমরান উদ্দিন জাহেদের মেয়ে। তিনি স্বামী ইমন আহমদের সঙ্গে একই গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সানজিদা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed