Main Menu

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্যা-জব ট্রেনিং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট নগরীর শাহজালাল উপশহরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তৃতায় উপপরিচালক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। প্রাকৃতিকভাবেই এদেশের মাটি খুব উর্বর। এ মাটিতে ফসল ফলাতে বেশি পরিশ্রম করতে হয় না। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক জ্ঞানের। সঠিক জ্ঞানের অভাবে অনেক কৃষি জমি বছরে মাত্র একবার চাষ হয়, বাকি সময় পতিত থাকে। পতিত জমিতে বছরে একাধিকবার চাষ, নিত্যনতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ ও নিজেকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলে।

Manual6 Ad Code

তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব। এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১১ দিন আপনাদের তিনটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন। নিজেকে সফলভাবে গড়ে তুলতে জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের সমন্বয় ঘটাবেন। কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যনেজার এ এস এম শাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ূন কবির।

প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code