খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ দল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে চার সদস্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি হাসপাতালে পৌঁছান বলে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন নিশ্চিত করেছেন।
তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড আগে থেকেই তার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগে দুপুরে যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
Related News
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনেরRead More
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More



Comments are Closed