সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হওয়ায় পাপ্পু নামের আরেক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সে নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘরের ভেন্টিলেটর সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রাজু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কি জন্য এ ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, স্থানীয়দের ধরে দেওয়া পাপ্পু নামের যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed