Main Menu

যশোরে ৩৭৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে ৩ হাজার ৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

আটক নাহিদ হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগআঁড়ায় নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দাইতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে। পরে তল্লাশিতে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৩,৭৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০ টাকা জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ সর্বমোট সিজার মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৫০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed