Main Menu

জৈন্তাপুরে নতুন ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা’র যোগদান

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ গোলাম মোস্তফা।

Manual7 Ad Code

২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব।

Manual8 Ad Code

জানাযায় মোহাম্মদ গোলাম মোস্তফা ইতোপূর্বে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এদিকে, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা নতুন কর্মস্থল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় যোগদান করবেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code