পৃথক হলো বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট অধ্যাদেশ জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণভাবে পৃথক হলো।
গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
এর আগে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে গত বছরের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য বাস্তবায়নে হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে স্বতন্ত্র সচিবালয় গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস সংশোধনের সম্ভাব্য খসড়া পাঠানো হয়।
নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ এখন প্রশাসনিক ও কার্যক্রমগত বিষয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসন পেল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed