৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া আর ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান
বৈশাখী নিউজ ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স পেতে হলে এখন বাধ্যতামূলকভাবে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সড়কে নিরাপত্তা বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
রোববার (৩০ নভেম্বর) সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের লাইসেন্স নিশ্চিত করতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশে মোট সড়ক দুর্ঘটনার ৭৩ শতাংশের কারণ মোটরসাইকেল। এ কারণে মানসম্পন্ন ও বিআরটিএ অনুমোদিত হেলমেট ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আামাদের নাগরিকদের একটি ক্ষোভ যে তারা লাইসেন্সের স্মার্ট কার্ড পান না, হ্যা এটি সত্য যে আমরা কার্ড দিতে আমাদের সময় লাগছে তবে আমরা নিয়ম মেনে সবাইকেই লাইসেন্স দিয়ে দেই, এটি কিন্তু তারা ঠিক সময়ের মধ্যে পেয়ে যান, এটি দিয়ে আপনি যাবতীয় সকল কাজই কিন্তু করতে পারছেন, আমরা নোটিশ দিয়ে সকল সরকারি প্রতিষ্ঠান ও পুলিশ বিভাগ সব জায়গায় বলে দেয়া হয়েছে এটি গ্রহণযোগ্য হিসেবে রাখতে এবং তারা এই নির্দেশনা মেনে কাজও করছেন।
কার্ড পেতে দেরি হওয়ার ব্যাপারে তিনি বলেন, দেখেন পূর্বের এই কার্ড দেয়ার জন্য ভারতের মাদরাজের একটি কোম্পানীর সাথে চুক্তি করেছিল যার মেয়াদ এবছরের জুলাইয়ে শেষ হয়েছে। তারা আমাদের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল তবে আমরা করিনি, কারণ তারা আমাদের চুক্তিঅনুযায়ী কাজ করতেছিলো না, যার জন্য কার্ড পেতে দেরি হচ্ছিলো। তবে আশার খবর হচ্ছে আমরা এবার কার্ডের যাবতীয় সবকিছু বাংলাদেশি কোম্পানীর আওতায় নিয়ে আসতে যাচ্ছি। ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে আশা করি সবকিছু যাচাই বাছাই শেষ হলেই আমরা কাজ দ্রুততার সাথে শুরু করে ফেলব।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed