ফেসবুকে প্রেম, বাড়ি থেকে পালানো দুই কিশোরী সিলেটে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের এক কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার এক স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী দু’জনই নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে মিলিত হয়। পরবর্তীতে তারা ঢাকায় কিছু সময় অবস্থান করে সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছায় এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে।
পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরবর্তীতে বাসা ভাড়া নেয়ার জন্য থানাবাজার এলাকায় গেলে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীকে থানা হেফাজতে নেয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed