কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ দৌড়বিদের ছুটি আলট্রা ম্যারাথন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ জন দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে শমশেরনগর চা-বাগান মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার চা-বাগান মাঠে এসে শেষ হয়।
আয়োজকেরা জানান, ছুটি আলট্রা ম্যারাথনের এটা দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশ নেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা-বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা-বাগানের উঁচু–নিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা-বাগান মাঠেই দৌড় শেষ করেন।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed