স্বপদে ফিরলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের সকল সাংগঠনিক পদ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
দল আশা প্রকাশ করেছে, নাসিম হোসেন ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed