ইতালিতে যে কারনে গ্রেফতার সিলেটের মাহবুব
প্রবাস ডেস্ক: ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে চালানো এক অভিযানে মাহবুব আহমেদ (৪৫) নামে এক বাংলাদেশিকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
জানা যায়, মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে চালানো অভিযানে গত ৩ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। গ্রেফতার মাহবুব আহমেদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে।
পুলিশ জানায়, মাহবুব আহমেদের নেতৃত্বে পরিচালিত এই চক্র দেক্রেতো ফ্লুসির সুযোগকে অপব্যবহার করে ভুয়া জব কনট্রাক্ট ও নথিপত্র তৈরি করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করায়। অভিবাসীদের কাছ থেকে চড়া মূল্যে অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো (৩৬ কোটি টাকার বেশি) হাতিয়ে নেয়।
তদন্তে আরও জানা গেছে, এ চক্রের বিরুদ্ধে অবৈধ অভিবাসন পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগও রয়েছে।
এই মামলায় ইতোমধ্যে আরও ১৯ জনকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেকেই নথি প্রস্তুত, অর্থ লেনদেন এবং লোক সংগ্রহের কাজে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
চক্রটির সঙ্গে কিছু স্থানীয় ইতালীয় নাগরিক অসাধু ব্যবসায়ীও জড়িত ছিল। যারা ভুয়া কোম্পানির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দিত ক্লিক ডে-র জন্য।
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed