Main Menu

মেয়াদের বাহানায় সিম কোম্পানীর কোটি কোটি টাকা আত্মসাৎ বন্ধের দাবী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় মোবাইলের সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় হাজার হাজার কোটি টাকা আত্নসাৎ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত না হওয়ায় যেকোনো সময় সিসিক ও প্রশাসনের গাড়ীর নিচে শোয়া কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট কোনো সময় নয়, যেকোনো সময় এই কর্মসূচী পালন করার উদ্যোগ নেওয়া হয়।

Manual6 Ad Code

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিম কোম্পানীর অরাজকতা বন্ধ ও মেয়াদের বাহানায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ বন্ধে বৃহৎ কর্মসূচী গ্রহণের লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, মেয়াদ শেষে মোবাইলের মিনিট ও এমবি, কেটে নেবে কেনো সিম কোম্পানী? এর মানে কি? আমি মোবাইল ব্যবহার করি, কিন্তু মেয়াদের বাহানায় আমার টাকা, এমবি, মিনিট ও এসএমএস কেটে নেয় কেন? বক্তারা আরো বলেন, সিম কোম্পানীর মিনিট, এমবি প্যাক এর কোন মেয়াদ থাকবে না এরকম ব্যবস্থা প্রত্যেক সিম কোম্পানির চালু করতে হবে নয়তো তাদেরকে বয়কট করতে হবে।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩১তম সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সিলেট জেলা কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ আলী হোসেন, মোঃ আলাল, মুমিন মিয়া, এস.এম. শরিয়ত উল্লাহ, রোকন আহমদ, সুধাংশু শেখর দাস, মোঃ মোস্তাফিজুর রহমান লিলু, প্রভাংশু শেখর তালুকদার, মলয় বিকাশ দাস, ধীরাজ দেব, মোঃ ফরিদ আলী, মোঃ তরিকুল ইসলাম আবির ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code