দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের স্থানীয় কমিটির সদস্য, অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার বলেন, ঈষাণকোণে অশনিসংকেন। আমাদের পরে যাত্রা শুরু করে সিঙ্গাপুর, মালেয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশ উন্নত দেশের তালিকায়। স্বাধীনতার ৫৪ বছর পরও লাখ শহীদের রক্তে কেনা আজাদী ও ধর্মপ্রিয়, ওলি-আউলিয়া ও সুফী সাধকের এই দেশ এখনো নিম্নমধ্য বিত্তের তালিকায়। মহান ১৬ ডিসেম্বর ও ২৪’র ৫ আগস্ট কিছু লোক বিজয় দেখলেও সাধারণ জনগণ এখনো বিজয়ের সুফল ভোগ করতে পারেনি। বৈষ্যমের কথা বলে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকার পতন ঘটানো হলেও সমাজ ও রাষ্ট্রে এখনো বৈষ্যম বিরাজমান। মোটকথা বড় বড় দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের কারণে দুঃখী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈষ্যমমুক্ত বাংলাদেশ গঠনে দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়ণ নেতৃত্বকে বাংলার রণাঙ্গনে পরাস্ত করতেই হবে।
তিনি গত ২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনঃগঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশীদ এডভোকেট ও ডাঃ অরুণ কুমার দেব, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুর গফুর, যুগ্ম আহবায়ক মোঃ লায়েক মিয়া, সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সরকারি মদন মোহন কলেজের ছাত্রদলের সাবেক জিএস শেখ কবির আহমদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেন চৌধুরী-কে সভাপতি, ডাঃ অরুণ কুমার দেবকে সিনিয়র সহ সভাপতি ও মকুসদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঘোষণা করেন ফোরামের অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব।
নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার বলেন, নতুন পুনঃগঠন কমিটির নেতৃত্বে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দোয়া মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed