ভূমিকম্প আতঙ্ক: রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরামর্শ ও উদ্বেগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে, তারা এক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে, ডাকসুর জিএস এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed