Main Menu

আন্তর্জাতিক কার্ডে দেশে বসেই বিমানের টিকিট কেনার সুযোগ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে কার্যরত এয়ারলাইনসগুলোর কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এখন থেকে এয়ার টিকিট কেনা যাবে। প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা এবং যাত্রীদের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবাসিক বাংলাদেশি নাগরিকরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশেই এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন। এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে।

Manual7 Ad Code

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়। ট্রাভেল এন্টাইটেলমেন্টের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত টাকার পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে। তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে।

Manual3 Ad Code

পরিপত্রে আরও জানানো হয়েছে, টিকিট বিক্রির আয় এয়ারলাইনগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা করা যাবে। বিদেশি মালিকানাধীন এয়ারলাইন্সগুলো প্রয়োজনে এনক্যাশ ছাড়াই এ হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে দেশীয় এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। নতুন এই উদ্যোগ বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও সুবিধা বাড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code