শেখ হাসিনার রায়ে সিলেটে আনন্দমিছিল, মিষ্টি বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে মিস্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এদিকে হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর সোমবার বিকালে সিলেটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আনন্দ মিছিল বের করে এনসিপি। এসময় তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন- ডায়রেট অ্যাকশন’,‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডায়রেট অ্যাকশন’ ‘খুনি লীগের বিরুদ্ধে- ডায়রেট অ্যাকশন’।
এনসিপির সিলেট জেলার আহবায়ক জুনেদ আহমদ বলেন, এ রায়ে আমরা সামান্য পরিমান খুশি হয়েছি। আমরা আনন্দিত ও সবচেয়ে বেশি খুশি হব যতক্ষণ পর্যন্ত না এ রায় কার্যকর হবে। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবো না, আমাদের আন্দোলন চালিয়ে যাব। ‘
অপরদিকে, চৌহাট্টা এলাকায় ছাত্র-জনতা পথচারী ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এর আগে সোমবার দুপুরে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed