আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ৩১
আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেটের ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মধ্যে এন-৮ সড়কে ইন্টারস্টেট বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনসহ মোট আহত হয়েছেন ৩১ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এন-৮ এ একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ১০ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত ৬ জনসহ মোট ৩১ জন আহত হয়েছেন।
ফ্রি স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিফো তোয়া জানিয়েছেন, ছয়জন গুরুতরসহ সকল আহতদের পেলোনোমি ট্রমা ইউনিটে নেওয়া হয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed