নৌকা থেকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ, মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকায় সুরমা নদী থেকে মো. দুদু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিলেট স্টেশন অফিস ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছার আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) রাতে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন দুদু মিয়া। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাত ২টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ঘটনাটি সিলেট ফায়ার সার্ভিসকে জানানো হয়।
রোববার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে সুরমা নদী থেকে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed