ওসমানী মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগ কর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে ছাত্রজনতা। তার নাম সোমিক সাজিদ (২৪)।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সোমিক গাজিপুরের কাপাসিয়া থানার খুদাদিয়া গ্রামের নুরুল ইসলাম ও কামরুননাহারের ছেলে। বর্তমানে সোমিক নগরীর কাজলশাহ এলাকার ই ব্লকের ১০৮নং বাসার অধিবাসী।
কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ কথা কটাকাটির জেরে তাকে ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একদল শিক্ষার্থী তাকে মারধোর করে ভাইস প্রিন্সিপালের রুমে আটকে রাখে।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সুমন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং সোমিক সাজিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
সুমন জানান, সে ফ্যাসিস্টের দোসর কি না পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তিনি পুলিশ হেফাজতেই আছেন।
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন সুমন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed