সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনা, ২ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদির নাগরিক।
রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির বার্তাসংস্থা এসপিএ। খবর রয়টার্সের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।
তবে, কবে কোথায় তারা হামলা চালানোর চেষ্টা করেছিল, সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল গঠন এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না। কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed