দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা, সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
এর আগে, সর্বশেষ ৩০ অক্টোবর ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। যা কার্যকর হয়েছিল ৩১ অক্টোবর থেকে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭৩ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম এর মধ্যে ৫০ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৬ বার বেড়েছে, আর ৩ বার কমেছে।
Related News
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More
প্রবাসীরা টাকা জমা রাখলে যে সুবিধা দেবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায়Read More



Comments are Closed