Main Menu

সিপিবি নেতা আনোয়ার হোসেনসহ রিকসা শ্রমিকদের গ্রেফতারে এনডিএফ এর ক্ষোভ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা আমলের মতো করে স্বৈরাচারী ইউনুস সরকারের পেটুয়া বাহিনী রাতের আঁধারে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন’কে গ্রেফতার এবং ব্যাটারি-রিকশা শ্রমিকদের আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলছে সরকার বলে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া।

গতকাল শুক্রবার দিবাগত গভীর রাত্রে সিপিবি সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এবং শ্রমিকনেতাদের রাতের আঁধারে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং আজ সকালে বাসদ সিলেট জেলা কার্যালয় ঘেরাও করে ২২জন নেতাকর্মীকে গ্রেফতার করে প্রশাসন শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে দমন করতে রাষ্ট্র স্বৈরাচারী পন্থায় দমন নিপীড়ন চালাচ্ছে।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ সরকারের স্বৈরাচারী নিপীড়নমূলক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সুমনসহ রিকসা শ্রমিক যারা গ্রেফতার হয়েছেন অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code