সিলেটের মেজরটিলা থেকে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেজরটিলা এলাকার সিদ্দিক প্লাজা মার্কেটের গ্যারেজ থেকে ফেইথ বোরকা বাজার এন্ড লেডিস শপ এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক ইমরানের লাল রংয়ের গ্লামার মোটর সাইকেল চুরি হয়ে গেছে।
গত ১৮ অক্টোবর শনিবার বিকাল আনুমানিক ৪টা থেকে রাত ১০টার মধ্যবর্তী যেকোনো এক সময় মোটর সাইকেলটি চুরি হয়।
অভিযোগ থেকে জানা যায়, সিলেটের শাহপরান (রহ:) থানাধীন ইসলামপুরের মোহাম্মদপুর মহল্লার ২৯নং বাসার বাসিন্দা মোঃ আব্দুল করিম এর ছেলে মোঃ ইমদাদুল হক ইমরান গত ১৮ অক্টোবর আনুমানিক বিকাল ৪টার সময় মেজরটিলাস্থ সিদ্দিক প্লাজা মার্কেটের গ্যারেজে তার নামীয় লাল রংয়ের গ্লামার মোটর সাইকেল যার রেজি: নং- সিলেট মেট্রো-হ-১১-৫১৭০, চেসিস নং- MBLJA06ANGGB00384, ইঞ্জিন JA06EJGGB01144, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা বাইকটি রেখে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা গ্যারেজে প্রবেশ করে মোটর সাইকেলটির গার লক ভেঙ্গে বাইকটি চুরি করে নিয়ে যায়। ঐদিন রাত ১০টায় গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান তার মোটর সাইকেলটি নেই।
মার্কেটের ব্যবসায়ীগণকে অবগত করে তাদের পরামর্শে এ ঘটনায় এসএমপি’র শাহপরান (রহ:) থানায় মোঃ ইমদাদুল হক ইমরান একটি সাধারণ ডায়েরী করেছেন।
উল্লেখ্য যে, উপরোক্ত ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed