Main Menu

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কিছু এলাকায় মেরামত ও গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

Share





Related News

Comments are Closed