সিলেটে অনৈতিক কাজে ৩ জন আটক, হোটেল রাজমনি সিলগালা
ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করে দেওয়া হয়।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন ওই এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুইজন পুরুষ ও এক নারীকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন—ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)।
ডিবি পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯–এর ৭৭ ধারায় মামলা (নন এফআইআর নং-৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল রাজমনি সিলগালা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। ।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed