Main Menu

বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন উড়োজাহাজ। হজ মৌসুম ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট ঘাটতি মেটাতে দ্রুত সময়ের মধ্যে চারটি বিমান লিজে আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি দীর্ঘমেয়াদে এয়ারক্রাফট কেনার জন্য চলছে এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব যাচাই-বাছাই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের বহরে ২১টি উড়োজাহাজ আছে। উড়োজাহাজ স্বল্পতার কারণে একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো ও কিছু রুট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম বলেন, `নতুন বিমান কিনলেও তা আসবে ২০৩২ সালের দিকে। এর আগেই হজসহ ব্যস্ত মৌসুমে ফ্লাইট পরিচালনায় ঘাটতি দেখা দেবে। তাই আপাতত লিজেই চারটি এয়ারক্রাফট আনার পরিকল্পনা চলছে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরকালে তৎকালীন সরকারকে ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী বিমান বোর্ড চারটি উড়োজাহাজ কেনার অনুমোদনও দেয়। প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ১৮০ মিলিয়ন ডলার, সঙ্গে প্রতিটি বিমানের জন্য অফেরতযোগ্য পাঁচ মিলিয়ন ডলার ‘প্রতিশ্রুতি ফি’ দেওয়ার প্রস্তাব ছিল এয়ারবাসের।

Manual7 Ad Code

অন্যদিকে, মার্কিন নির্মাতা বোয়িং একই ধরনের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয় অপেক্ষাকৃত কম দামে, যেখানে প্রতিটি বিমানের জন্য প্রতিশ্রুতি ফি ধরা হয়েছিল মাত্র এক মিলিয়ন ডলার।

Manual2 Ad Code

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই চুক্তি আর বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে আলোচনাটি স্থগিত করে।

Manual8 Ad Code

সম্প্রতি আবারও নতুন করে এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। বোয়িং নতুন প্রস্তাব দিয়েছে, আর এয়ারবাসও আগের উচ্চমূল্য থেকে সরে এসে তুলনামূলক কম দামে নতুন প্রস্তাব পাঠিয়েছে।

Manual1 Ad Code

বেসামরিক বিমান চলাচল খাতের বিশেষজ্ঞদের মতে, বিমানের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখতে দ্রুত লিজ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্বচ্ছতা ও আর্থিক যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code