গাজীপুরে ইমাম গুমের সাথে জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ ইমাম সমিতির নেতৃবৃন্দ বলেছেন, টঙ্গী গাজীপুরের একটি মসজিদের ইমাম ও খতীর মাওলানা মুহিবুল্লাহকে যারা গুম করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলা হবো।
গত ২৩ অক্টোবর সমিতির দক্ষিণ সুরমা থানা শাখা পুর্নগঠন উপলক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় নেতৃবৃন্দ আরো বলেন, ইমাম খতীবদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে।
নগরীর ভার্থখলা মাদরাসায় সমিতির অস্থায়ী কার্যালয়ে মাওলানা নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা সালিম আহমদ সোলাইমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা ওলীউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহীম আলী, মাওলানা আব্দুল খালিক, মাওলানা ইসমত উল্লাহ প্রমুখ।
সভায় দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed