সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ২২) মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘গত সোমবার দুপুরে ওই যুবক গোসল করতে নেমে নিখোঁজ হন। বুধবার বিকালে তার লাশ ভেসে ওঠে। মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed