সিলেটে ৫ নারী-পুরুষ আটক, হোটেল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। অনৈতিক কাজের অভিযোগে ওই পাঁচজনকে আটকের পর হোটেলটিও সিলগালা করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।
অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহবান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed