চীন সফরে গেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম চীন সফরের লক্ষে ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) সিলেট ত্যাগ করেছেন।
তিনি ২১ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অবস্থান করবেন। তিনি এই সময়ে দ্য বাংলাদেশ সিল্করোড ওয়ার্কশপ এস্টাবলিশমেন্ট প্রজেক্টে অংশগ্রহণ করবেন।
ইতিপূর্বে ৯ জুলাই ২০২৫ আলিবাবা ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে “ল্যাঙ্কাং -মেকং কর্মশালা এবং শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচি” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মশালা চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম “আরসিইপি যুগে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও উদ্ভাবনী স্নাতক তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।
সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed