Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলির মিতালী আবাসিক হোটেল থেকে ৭০ পিস ইয়াবাসহ কয়ছর আহমেদ নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত কয়ছর আহমেদ জকিগঞ্জ উপজেলার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্যরা কদমতলি এলাকার মিতালী আবাসিক হোটেলের ২২৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন। এসময় কয়ছর আহমেদকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Share





Related News

Comments are Closed