সিলেটে প্রথম ‘জিনিয়া’র সেবা নিলেন বিকাশ কর্মচারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশি সেবা সহজতর করতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে ডিজিটাল সেবার মাধ্যম ‘GenieA’ (জিনিয়া) অ্যাপ-এর।
উদ্বোধনের দিনই (বৃহস্পতিবার) সন্ধ্যায় একজন নিলেন ‘জিনিয়া’র মাধ্যমে পুলিশি সেবা।
তার কামরুল হাসান। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম গ্রামের বাসিন্দা। তিনি টাকা লেনদেন কোম্পানি বিকাশ-এ কাজ করেন।
সঙ্গে থাকা টাকা ছিনতাই হওয়ার ভয় থেকে তিনি ‘জিনিয়া’র মাধ্যমে দ্রুত পুলিশি সেবা নিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, কামরুল হাসান একজন বিকাশ কর্মচারী। বৃহস্পতিবার সন্ধ্যায় মোগলাবাজার থানাধীন চৌধুরীবাজারে বিকাশের ব্যবসায়িক কাজে যাওয়ার পথে মোগলাবাজার এলাকায় পিছন দিক হতে তাকে কেউ অনুসরণ করছে বলে সন্দেহ হয়। এসময় তিনি GenieA অ্যাপ-এর sos ফিচারে গিয়ে পুলিশি সহায়তা চান।
তাৎক্ষণিকভাবে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌছান এবং কামরুলের কাছ থেকে বিষয়টি অবগত হন। পরে তাকে নিরাপত্তা দিয়ে নিজ বাসায় পৌঁছে দেয় পুলিশ।
এসময় কামরুলের কাছে বিকাশের নগদ এক লক্ষ টাকা ছিল।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed