শনিবার সিলেটে ‘তারুণ্যের মাহফিল’, আসছেন বিশিষ্টজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবারের ন্যায় এবারও শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর আয়োজন করছে ‘তারুণ্যের মাহফিল’র। ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২৫ সিজন-থ্রি’ শিরোনামে তরুণদের জন্য বিশেষায়িত এই আয়োজন শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগরের আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সকাল থেকে রাত পর্যন্ত আলো ঝরাতে যাওয়া এই তারুণ্যের মাহফিলে থাকছে প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন ও কবিতা ও সুরের জলসা, নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব ও পুরস্কার বিতরণ।
চার পর্বের এ মাহফিলের মূল অধিবেশন ‘নাসিহা সেশন’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী অর্থনীতিবিদ ও শরীয়াহ পরামর্শক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, বরেণ্য লেখক ও বহু-গ্রন্থপ্রণেতা মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ।
যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই তারুণ্যের মাহফিলে অংশগ্রহণ করবেন।
এই মাহফিল উপলক্ষে প্রকাশিত হচ্ছে স্মারক। নিবন্ধিত প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় উপহার। এছাড়া ডেলিগেটদের অংশগ্রহণে থাকবে বিশেষ আয়োজন।
থাকছে ‘টেন মিনিট এক্সাম’ও ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর। এতে বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার। এছাড়াও কো-ওয়ার্কারের স্টলে থাকছে ল্যাপটপ, ট্যাব ও স্মার্ট ফোন জেতার সুযোগ।
মাহফিলের অনন্য অধিবেশন ‘ইয়ুথ ওয়ার্কশপ’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকবেন গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ এবং তরুণ দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী অর্থনীতি গবেষক ও লেখক মোহাইমিন পাটোয়ারী।
ইসলামি সংস্কৃতি বিষয়ক টক-শো পর্বে আলোচনা করবেন পাঁচ তরুণ লেখক। তাঁরা হলেন- সাবের চৌধুরী, সালাহউদ্দিন জাহাঙ্গীর, ইফতিখার জামীল ও জামালউদ্দিন খালিদ । টকশো সঞ্চালনা করবেন সাংবাদিক মনযুরুল হক।
বিকেলে থাকছে ইসলামি ও দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান- কবিতা ও সুরের জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আবদুল্লাহ, মীম সুফিয়ান, শালীন আহমদ, শেখ এনাম, মাসুম বিল্লাহ ও আহমদ উসমান।
এছাড়াও মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় ও জাতীয় পর্যায়েল শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
Related News
ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েRead More



Comments are Closed