সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ তরুণ-তরুণী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ ‘গ্র্যান্ড সাওদা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এসএমপি অ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক আটক দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed