পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবীতে সিলেটে জাগপার মানববন্ধন
ডেস্ক রিপোর্ট: জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবীতে এক মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে ও জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাগপা’র সহ সভাপতি পিয়ার হোসেন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, জুনেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবী তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়র করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয় এর কাছে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed