নবীনগরে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলায় অভিযান পরিচালনাকালীন উপজেলার ৮ নং বিটঘর ইউনিয়নের ছিনামাছির (উত্তর পাড়া) একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
চোরাই মোটরসাইকেলের সাথে জড়িত অপরাধীরা তাৎক্ষণিকভাবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
বর্তমানে জব্দকৃত মোটরসাইকেলগুলো নবীনগর থানা হেফাজতে আছে।
নবীনগর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
গাড়ি সমূহের প্রকৃত মালিকের সঠিক নাম ও ঠিকানা সংগ্রহ প্রক্রিয়াধীন এবং উক্ত বিষয়ে নবীনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
Related News
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরRead More
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More



Comments are Closed