Main Menu

লিটারে ৬ টাকা বাড়লো ভোজ্যতেলের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন ও পাম তেলের দাম। সোমবার (১৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামের ভিত্তিতে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে বিক্রি হত ১৮৯ টাকায়।

অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে। একইসঙ্গে খোলা পাম তেলের দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দামে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। নতুন এই দাম মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

সচিবালয়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

Share





Related News

Comments are Closed