কমলগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী, সভা ও মহড়া
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষায় মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহীম বাবর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পাহাড়-টিলা কাটা বন্ধ করতে হবে। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষার কৌশল হিসাবে মহড়া প্রদর্শন করেন।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed