শাবিতে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।’
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এক বছর আগে বিষয়টি মীমাংসা করার পরেও প্রশাসন জোর খাটিয়ে বহিষ্কার করেছেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed