সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সর্বস্তরের জনসাধারণের সুবিধার্তে সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে বাবর মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে মানববন্ধন এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবর মুক্তি পরিষদ সিলেট এর আহ্বায়ক নুরুল হুদা তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মনাফ, যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য মিন্টু মিয়া, সদস্য আব্দুর রাকিব সহ সিলেটে অবস্থানরত নেত্রকোনা ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ একটি পর্যটন শহর। এ ছাড়া এখানে দেশের এলপিজি হাব, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু নেত্রকোনা-ময়মনসিংহ সাথে সিলেটের সরাসরি কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নাই। এ ছাড়া সিলেটের সাথে সরাসরি নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ চালু হলে আমদানি-রফতানির ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। নেত্রকোনা-ময়মনসিংহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনো রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাই অবিলম্বে সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের জোর দাবি জানান বক্তারা।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed