সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে নগরীর শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত ওই গৃহবধূ শারমিন চৌধুরী (২৫) শেখঘাট কুয়ারপাড় এলাকার মো. রাদিদ (২৮)-এর স্ত্রী ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলে এক গৃহবধূ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসায় এক গৃহবধূ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed