সিলেটের সিদাইরপুলে হামলা, নারী- শিশুসহ আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গভীর রাতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানাধীন সিদাইরপুল গ্রামে।
জানা গেছে, বাড়ির রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে সিদাইরপুল গ্রামের ইলিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ইলিয়াস মিয়ার বাড়িতে সুজন মিয়ার নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় তারা ৮টি গরু, নগদ আড়াই লক্ষ টাকা, দুই ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে গণমাধ্যম কর্মীদের জানান ইলিয়াস মিয়া ও তার স্বজনরা।
আহতরা হলেন সিদাইরপুল গ্রামের মৃত আব্দু সোবহানের ছেলে ইলিয়াস মিয়া (৪০), কয়েস মিয়া (৩৫), আল-আমীন ,লায়েক মিয়া (২২), রুমন আহমদ (১০), মায়ারুন নেছা (৬০), সেলি বেগম (২৯), ইয়ারুন বেগম (৩২), রায়না বেগম (৩৮), সুফিয়া বেগম (২৫), রিপা বেগম (২০), মনসুর আহমদ (২২), শিপা বেগম (১৬), সজীব আহমদ (৮), লিজা বেগম (১৩)।
তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এয়ারপোর্ট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
থানার ডিউটি অফিসার মিশকাত জানিয়েছেন, এ ঘটনায় শনিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed