Main Menu

তিন জেলায় পৃথক সড়কদূর্ঘটনায় নিহত ৫, আহত ৩

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত‍্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের অরনকোলা হারুখালী মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সবুজ মিয়া (৩৫)। তিনি পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), চুকাই এলাকার মো. শিমুলের ছেলে নাজমুল হক (৩০) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়‍্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  ট্রাক দুটির ভেতরে চালকসহ তিন-চারজন আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়। এর মধ‍্যে ট্রাক চালক সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যাওয়ায় পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। আর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  আর আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

একইদিন ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন ও সাগর মিয়া নামে দুই ট্রাক চালক নিহত হয়েছেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পারাপারের সময় যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহত মো. কবির (২০) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও একটি অ্যাগ্রো গ্রুপে অস্থায়ী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন বলেন, ফোনে কথা বলতে বলতে মো. কবির রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code