Main Menu

জিনিয়া অ্যাপ যুগে প্রবেশ এসএমপি’র

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল পুলিশি কর্মকাণ্ডের যুগে প্রবেশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এমএমপি)। সিলেটের মানুষকে সহজেই পুলিশি সেবা দিতে চালু করা হয়েছে GenieA App (জিনিয়া অ্যাপ)।

বুধবার (০১ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) GenieA App-এর উদ্বোধন করেন। এসএমপি কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি।

সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেছেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া GenieA অ্যাপ।

কমিশনার জানান, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে। কমিশনার জানালেন, ১৬ অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং একমাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করবে, বিশেষ করে এসওএস বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।

পুলিশ কমিশনার জানান, এই অ্যাপে রেজিস্ট্রেশন করে নগরের যে কোন বাসিন্দা যেকোন সময় পুলিশ সহায়তা চাইতে পারবেন।

Manual5 Ad Code

কমিশনার আরো জানালেন, GenieA অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।

সিলেটের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে শহরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন। কমিশনার জানিয়েছেন, পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআই ভিত্তিক এনালাইসিসের মাধ্যমে তা মনিটর করা হবে। এর ফলে শহরের প্রতিটি প্রান্তে পুলিশের নজরদারি থাকবে, বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিশনার আরো জানান, বর্তমানে মোবাইল চুরি একটি বড় সমস্যা, তবে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করছে।

Manual5 Ad Code

প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি ফিচার চালু করা হচ্ছে—
১। যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়ার জন্য অ্যাপে থাকা এসওএস বাটনে ক্লিক করলে ব্যবহারকারীর পরিচয়সহ একটি বার্তা কন্ট্রোল রুমে যাবে, সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে বার্তাটি পৌঁছাবে এবং দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হবে।

২। ইনসিডেন্ট রিপোর্টিংয়ের মাধ্যমে নাগরিকেরা যেকোনো অপরাধ বা অপরাধীর তথ্য সরাসরি পুলিশকে পাঠাতে পারবেন, এমনকি চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার যেন দেখেন—এই ধরনের অপশনও থাকবে।

পুলিশ কমিশনার জানান, GenieA অ্যাপে আরও ফিচার সংযুক্ত করা হবে, যার মধ্যে থাকবে সিসিটিভি মনিটরিং এবং AI বিশ্লেষণ, ড্রোনের মাধ্যমে শহরের নজরদারি, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ ও বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করা, নাগরিকদের মতামত গ্রহণ ও আলোচনার জন্য সিটিজেন ইন্টারঅ্যাকশন ফিচার, AI-ভিত্তিক আইনি সহায়তা যা জিডি বা মামলার খসড়া প্রস্তুত করতে সহায়তা করবে, অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বিত সিস্টেম, দুর্ঘটনার তথ্য দ্রুত ফায়ার সার্ভিসে স্থানান্তর করার ব্যবস্থা, অপরাধ প্রবণতা ও যানজটের তথ্য বিশ্লেষণের জন্য ক্রাইম হিট ম্যাপ, ট্রাফিক ফাইন পরিশোধের সুযোগ, জরুরি অ্যাম্বুলেন্স, উবার ও পাঠাও সেবা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

তিনি বলেন, আমরা প্রায় ১৬টি ফিচার সংযুক্ত করার পরিকল্পনা করেছি। ধীরে ধীরে সব ফিচার চালু করা হবে। তিনি নগরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি।

এ সময় তিনি সাংবাদিকদের GenieA অ্যাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code