হজ্জের বেসরকারি প্যাকেজ ঘোষণা
বৈশাখী নিউজডেস্ক : বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বাড়ানো হয়েছে বিভিন্ন প্রকারের হজ প্যাকেজের দাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়।
বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজ রাখা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
এর আগে ২৮ সেপ্টেম্বর সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়।
Related News
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More



Comments are Closed