ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক আবাসিক বিদ্যালয়ের ভবন ধসে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি জানিয়েছেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্ত মোট ১০২ জনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাণ গেছে তিনজনের।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবন ধসের পর এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর ৯১ জন নিজ উদ্যোগে বাইরে আসতে সক্ষম হয়েছেন।
সংস্থার তথ্যে বলা হয়েছে, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বর্তমানে ঘটনাস্থল পর্যবেক্ষন, ভবনের অবশিষ্ট অংশের স্থিতিশীলতা পর্যবেক্ষণ, এবং আটকে পড়াদের উদ্ধারে নিরাপদ পথ তৈরি— এসব কাজকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই দুর্ঘটনা নির্মাণ নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed