সিলেটে ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতার জামিন মঞ্জুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙ্চুরের মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
এ তথ্য জানিয়ে বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই। আশা করছি তারা আজকেই জেল থেকে ছাড়া পাবেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল।
আবু জাফর ও প্রণব জ্যোতি পালের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশ করে তাদের মুক্তির দাবি জানায়। ভাঙচুরের দিন জাফর একটি আন্তর্জাতিক কনফারেন্সে ঢাকায় গিয়েছিলেন বলেও জানা যায়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed